এনসিপির রাজনৈতিক পর্ষদ পুনর্গঠন, নতুন সদস্য দুই নারী সংসদ সদস্য
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠিত পর্ষদে সংরক্ষিত নারী আসনের দুই সংসদ সদস্য নুসরাত তাবাসসুম ও মাহমুদা আলম মিতুসহ কয়েকজন নতুন মুখ স্থান পেয়েছেন। এতে পর্ষদের সদস্যসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে।
শুক্রবার (২৩ অক্টোবর) এক বার্তায় এ তথ্য জানানো হয়।
পুনর্গঠিত রাজনৈতিক পর্ষদে রয়েছেন এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্যসচিব মো. সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
এ ছাড়া পর্ষদে স্থান পেয়েছেন সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, ড. আতিক মুজাহিদ, আব্দুল হান্নান মাসউদ, ডা. মাহমুদা আলম মিতু ও নুসরাত তাবাসসুম।
দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের অন্য সদস্যরা হলেন আরিফুল ইসলাম আদীব, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, আকরাম হুসাইন ও সালেহ উদ্দিন সিফাত।
দলীয় সূত্রে জানা যায়, জাতীয় নাগরিক পার্টির রাজনৈতিক পর্ষদে শুরুতে সদস্য ছিলেন ১০ জন। পরে ২০২৬ সালের এপ্রিল মাসে আরও দুজনকে যুক্ত করা হয়। সর্বশেষ পুনর্গঠনের মাধ্যমে পর্ষদের সদস্যসংখ্যা ১৬ জনে উন্নীত হয়েছে।