বৃহস্পতিবার , ২৯ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ২৯ অক্টোবর ২০২৬
হোম › রাজনীতি › বিগত আমলের মতো বিদ্যুৎ খাতে নয়ছয় হবে না: রিজভী

বিগত আমলের মতো বিদ্যুৎ খাতে নয়ছয় হবে না: রিজভী

favicon
ভোরের আলো ডেস্ক:
বিগত আমলের মতো বিদ্যুৎ খাতে নয়ছয় হবে না: রিজভী

জবাবদিহিতা নিশ্চিত হওয়ায় বিগত সরকারের আমলের মতো বর্তমান সরকারের সময়ে বিদ্যুৎ খাতে অনিয়ম ও দুর্নীতি হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ। তিনি বলেছেন, বিদ্যুৎ খাতে দুর্নীতি রোধে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।


বুধবার (২৮ অক্টোবর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।


রিজভী অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে কুইক রেন্টালের নামে লুটপাটের সুযোগ তৈরি করা হয়েছিল। এ জন্য দায়মুক্তি বা ইনডেমনিটি দেওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি।


বিএনপির এই নেতা বলেন, বিশ্বজুড়েই জ্বালানি ও বিদ্যুৎ সংকট রয়েছে। তবে বর্তমান পরিস্থিতির উন্নতি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।


এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের যেসব চুক্তি হয়েছে, সেগুলোর মধ্যে বিদ্যুৎ খাত অন্যতম বলে উল্লেখ করেন রিজভী।