বৃহস্পতিবার , ২৯ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ২৯ অক্টোবর ২০২৬
হোম › আইন ও আদালত › মানবতাবিরোধী অপরাধের মামলায় হানিফসহ চার আসামির রায় আজ

মানবতাবিরোধী অপরাধের মামলায় হানিফসহ চার আসামির রায় আজ

favicon
ভোরের আলো ডেস্ক:
মানবতাবিরোধী অপরাধের মামলায় হানিফসহ চার আসামির রায় আজ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হবে আজ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ রায় ঘোষণা করবেন।


মামলার অন্য আসামিরা হলেন কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সদর উদ্দিন খান, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী এবং কুষ্টিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান।


মামলার চার আসামিই বর্তমানে পলাতক। তাঁদের বিরুদ্ধে কুষ্টিয়া শহরে ছয়জনকে হত্যাসহ মোট তিনটি অভিযোগ আনা হয়েছে। ২০২৫ সালের ২ নভেম্বর এই মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।


মামলায় মোট ১৮ জন সাক্ষ্য দিয়েছেন। দুই দফায় যুক্তিতর্ক উপস্থাপনের মধ্য দিয়ে বিচারিক কার্যক্রমের এই পর্যায় শেষ হয়।


রাষ্ট্রপক্ষের প্রসিকিউশন আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছে। অন্যদিকে, আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা তাঁদের খালাসের আবেদন জানিয়েছেন।


এখন মামলার রায়ের দিকে তাকিয়ে রয়েছেন সংশ্লিষ্টরা।