বৃহস্পতিবার , ২৯ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ২৯ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › মির্জাপুরে নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

মির্জাপুরে নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

favicon
ভোরের আলো ডেস্ক:
মির্জাপুরে নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

টাঙ্গাইলের মির্জাপুরে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের শেষ বগির পেছনের অংশ লাইনচ্যুত হয়েছে। এ দুর্ঘটনার পর উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে বিভিন্ন স্টেশনে কয়েকটি ট্রেন আটকা পড়েছে।


বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৯টা ১০ মিনিটের দিকে মির্জাপুর উপজেলার মহেড়া রেলস্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।


মহেড়া স্টেশনের মাস্টার রাকিবুল ইসলাম জানান, ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেসের ৭৬৫ নম্বর ট্রেনটির শেষ বগির পেছনের অংশ লাইনচ্যুত হয়। এতে বগিটির চাকা ও রেললাইন সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


দুর্ঘটনার পর থেকে উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ফলে বিভিন্ন স্টেশনে একাধিক ট্রেন আটকা পড়েছে। এতে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।


স্টেশন মাস্টার আরও জানান, লাইনচ্যুত বগিটি উদ্ধারের জন্য একটি উদ্ধারকারী ট্রেন রওনা হয়েছে। উদ্ধারকাজ শেষ হলে দ্রুত রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।