বুধবার , ২৮ অক্টোবর ২০২৬
বুধবার , ২৮ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › যান্ত্রিক ত্রুটিতে ঢাকা-চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিপর্যয়

যান্ত্রিক ত্রুটিতে ঢাকা-চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিপর্যয়

favicon
ভোরের আলো ডেস্ক:
যান্ত্রিক ত্রুটিতে ঢাকা-চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিপর্যয়

যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা ও চট্টগ্রামের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে। বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করতে জরুরি ভিত্তিতে কাজ চলছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। এরই মধ্যে অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হয়েছে।


মঙ্গলবার (২৭ অক্টোবর) বিদ্যুৎ বিভাগের এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা ও চট্টগ্রামের কিছু অংশে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়। সংযোগ পুনর্বহালে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। বাকি এলাকাগুলোতেও স্বল্প সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা করছে কর্তৃপক্ষ। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ।


অন্যদিকে, পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি জানিয়েছে, মঙ্গলবার দুপুর ১২টা ৪৩ মিনিটে অনাকাঙ্ক্ষিতভাবে ঢাকার পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় এবং চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়।


ঢাকার যেসব এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গেছে, সেগুলোর মধ্যে রয়েছে ভুলতা, হরিপুর, সিদ্ধিরগঞ্জ, গুলশান, রামপুরা, উলন ও মতিঝিলসহ আশপাশের এলাকা।


পাওয়ার গ্রিড বাংলাদেশ জানিয়েছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার কারিগরি কারণ এখনো জানা যায়নি। জাতীয় বিদ্যুৎ গ্রিডের নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার দায়িত্বে থাকা জাতীয় লোড ডেসপ্যাচ কেন্দ্রের (এনএলডিসি) তত্ত্বাবধানে পরিস্থিতি স্বাভাবিক করার কাজ চলছে।


প্রকৌশলীরা ধাপে ধাপে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করছেন।