সোমবার , ২৬ অক্টোবর ২০২৬
সোমবার , ২৬ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › বিএনপিকে নিয়ে ফেসবুকে মন্তব্য, ভালুকায় বিউটি পার্লারের মালিক আটক

বিএনপিকে নিয়ে ফেসবুকে মন্তব্য, ভালুকায় বিউটি পার্লারের মালিক আটক

favicon
ভোরের আলো ডেস্ক:
বিএনপিকে নিয়ে ফেসবুকে মন্তব্য, ভালুকায় বিউটি পার্লারের মালিক আটক
সংগৃহীত ছবি



ময়মনসিংহের ভালুকায় বিএনপি সরকার ও দলটির নেতাকর্মীদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে সাথী আক্তার নামে এক নারী উদ্যোক্তাকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের স্কয়ার মাস্টারবাড়ী এলাকার ‘সাথী বিউটি পার্লার’-এর মালিক।


রোববার (২৫ অক্টোবর) রাতে নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাঁকে আটক করে ভালুকা মডেল থানা পুলিশ।


থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে নিজের বিউটি পার্লারে বসে ফেসবুকে বিএনপি সরকার ও দলটির নেতাকর্মীদের উদ্দেশে বিভিন্ন আপত্তিকর মন্তব্য করেন সাথী আক্তার। বিষয়টি স্থানীয় বিএনপির নেতাকর্মীদের নজরে এলে তাঁদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।


পরে কয়েকজন রাজনৈতিক কর্মী স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় তাঁর বিউটি পার্লারে গিয়ে এ বিষয়ে জানতে চান। এ সময় সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।


খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ভালুকা মডেল থানা পুলিশ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সাথী আক্তারকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।


ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জানান, বিএনপিকে নিয়ে মন্তব্যের জেরে স্থানীয় লোকজন ওই নারী উদ্যোক্তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


তিনি আরও জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।