সোমবার , ২৬ অক্টোবর ২০২৬
সোমবার , ২৬ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › খুলনায় ক্লিনিকে ভাঙচুর ও গুলিবর্ষণ, আটক ২

খুলনায় ক্লিনিকে ভাঙচুর ও গুলিবর্ষণ, আটক ২

favicon
ভোরের আলো ডেস্ক:
খুলনায় ক্লিনিকে ভাঙচুর ও গুলিবর্ষণ, আটক ২

খুলনা নগরীর সন্ধানী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভাঙচুর ও গুলিবর্ষণের ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।


শনিবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।


ক্লিনিকের সামনে গুলিবর্ষণ, ভেতরে ভাঙচুর


প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলে করে ৭ থেকে ৮ জন দুর্বৃত্ত ক্লিনিকের সামনে আসে। এ সময় তারা এলোপাতাড়ি গুলি ছোড়ে। পরে ক্লিনিকের ভেতরে ঢুকে অধ্যাপক ডা. কুতুব উদ্দিন মল্লিকের চেম্বার ও অভ্যর্থনাকক্ষে ভাঙচুর চালায়।


এ ঘটনায় ক্লিনিকে চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।


এর আগে গুলিতে আহত মুদি দোকানদার


এর আগে শনিবার সন্ধ্যায় নগরীর টুটপাড়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আকাশ কুন্ডু নামে এক মুদি দোকানদার আহত হন।


এদিকে, হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। তবে ক্লিনিকে হামলার ঘটনায় এখনো মামলা দায়ের হয়নি।