সোমবার , ২৬ অক্টোবর ২০২৬
সোমবার , ২৬ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › মৌলভীবাজার সীমান্তে ৩০ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

মৌলভীবাজার সীমান্তে ৩০ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

favicon
ভোরের আলো ডেস্ক:
মৌলভীবাজার সীমান্তে ৩০ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

মৌলভীবাজারের জুড়ী ও বড়লেখা উপজেলার সীমান্ত দিয়ে ৩০ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তাদের পুশ-ইনের চেষ্টা ব্যর্থ হয়েছে।


৫২ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২৩ অক্টোবর) থেকে রোববার (২৫ অক্টোবর) পর্যন্ত জুড়ী ও বড়লেখা উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে ৩০ জনকে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ।


বিষয়টি বুঝতে পেরে দ্রুত পদক্ষেপ নেয় বিজিবি। সীমান্তে নিবিড় নজরদারি এবং স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় পুশ-ইনের প্রচেষ্টা প্রতিহত করা হয়। পরে ওই ৩০ জনকে ভারতের অভ্যন্তরে ফেরত পাঠানো হয় বলে জানায় বিজিবি।


বিজিবি কর্মকর্তারা জানান, সীমান্ত দিয়ে অবৈধভাবে লোকজনকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা ঠেকাতে নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় দিন-রাত টহল জোরদার করা হয়েছে।


সীমান্তে অনাকাঙ্ক্ষিত অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির এই তৎপরতা অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।