মঙ্গলবার , ২৭ অক্টোবর ২০২৬
মঙ্গলবার , ২৭ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের দ্বিতীয় চালান

রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের দ্বিতীয় চালান

favicon
ভোরের আলো ডেস্ক:
রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের দ্বিতীয় চালান



রাশিয়া থেকে আমদানি করা পারমাণবিক জ্বালানি বা ইউরেনিয়ামের দ্বিতীয় চালান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প এলাকায় পৌঁছেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জ্বালানিবাহী গাড়িগুলো প্রকল্প এলাকায় নেওয়া হয়।


সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৭টা ৪৬ মিনিটে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে ইউরেনিয়ামবাহী তিনটি গাড়ি প্রকল্প এলাকায় পৌঁছায়। জ্বালানিটি বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য আনা হয়েছে।


এর আগে সোমবার (২৬ অক্টোবর) সকাল ৮টা ১৪ মিনিটে ৪১ টন পারমাণবিক জ্বালানি নিয়ে রাশিয়া থেকে আসা একটি বিশেষ কার্গো বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।


বিমানটিতে ১২টি টিপিএসে মোট ৪১ টন পারমাণবিক জ্বালানি পরিবহন করা হয়। ঢাকা বিমানবন্দরে পৌঁছানোর পর প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে জ্বালানিটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে নেওয়া হয়।


এই চালানটি কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য প্রয়োজনীয় পারমাণবিক জ্বালানি সরবরাহের অংশ।