বৃহস্পতিবার , ২৯ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ২৯ অক্টোবর ২০২৬
হোম › রাজনীতি › মাতারবাড়ি বন্দর নিয়ে সার্বভৌমত্ব বিসর্জনের সিদ্ধান্ত মেনে নেবে না জনগণ: শফিকুর রহমান

মাতারবাড়ি বন্দর নিয়ে সার্বভৌমত্ব বিসর্জনের সিদ্ধান্ত মেনে নেবে না জনগণ: শফিকুর রহমান

favicon
ভোরের আলো ডেস্ক:
মাতারবাড়ি বন্দর নিয়ে সার্বভৌমত্ব বিসর্জনের সিদ্ধান্ত মেনে নেবে না জনগণ: শফিকুর রহমান

মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর নিয়ে জাতীয় স্বার্থ, নিরাপত্তা ও ভৌগোলিক সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে কোনো উদ্যোগ বা সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।


বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নিজের যাচাইকৃত ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর নিয়ে কী হচ্ছে, তা জনগণের সামনে স্পষ্ট করতে হবে। জাতীয় স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত জনগণ মেনে নেবে না।


অতীতের বিভিন্ন উদ্যোগের প্রসঙ্গ টেনে জামায়াতের আমির বলেন, বাংলাদেশের স্বার্থের কথা বলে ট্রানজিট, করিডোরসহ বিভিন্ন নামে সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে। কিন্তু কার্যত বাংলাদেশ এসব উদ্যোগ থেকে কোনো সুফল পায়নি বলে তিনি মন্তব্য করেন।


তিনি আরও বলেন, জাপান, চীন কিংবা অন্য কোনো বন্ধুরাষ্ট্র—যার সঙ্গেই সম্পর্ক হোক না কেন, সবার আগে বাংলাদেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে।


দেশের স্বার্থ ও নিরাপত্তা সুরক্ষার দায়িত্ব সরকারের উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, এ ক্ষেত্রে সরকারের কোনো ব্যর্থতা কিংবা আপসকামিতা জনগণ দেখতে চায় না।


মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর নিয়ে যেকোনো উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে জাতীয় স্বার্থ, নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।