রবিবার , ০১ নভেম্বর ২০২৬
রবিবার , ০১ নভেম্বর ২০২৬
হোম › বিশ্ব › সৌদি আরবের জাজানে জরুরি বিপদসংকেত, কিছুক্ষণ পরই কাটল শঙ্কা

সৌদি আরবের জাজানে জরুরি বিপদসংকেত, কিছুক্ষণ পরই কাটল শঙ্কা

favicon
ভোরের আলো ডেস্ক:
সৌদি আরবের জাজানে জরুরি বিপদসংকেত, কিছুক্ষণ পরই কাটল শঙ্কা

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জাজান প্রদেশে সম্ভাব্য জরুরি পরিস্থিতির আশঙ্কায় বিপদসংকেত জারি করা হয়েছিল। তবে কিছুক্ষণ পরই পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে জানানো হয়।


শনিবার দুপুরে দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগের জাতীয় আগাম সতর্কতা প্ল্যাটফর্ম থেকে এ সতর্কতা জারি করা হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।


### বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ


সতর্কবার্তায় স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে বেসামরিক প্রতিরক্ষা বিভাগের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়।


এ ছাড়া ঘটনাস্থলে ভিড় না করতে এবং ছবি বা ভিডিও ধারণ থেকে বিরত থাকতে বলা হয়।


তবে কী কারণে জাজান প্রদেশে এই বিপদসংকেত জারি করা হয়েছিল, সে বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত জানানো হয়নি।