সোমবার , ০২ নভেম্বর ২০২৬
সোমবার , ০২ নভেম্বর ২০২৬
হোম › রাজনীতি › শ্রমিক আন্দোলনে ছাত্রলীগ-যুবলীগের ইন্ধনের অভিযোগ রিজভীর

শ্রমিক আন্দোলনে ছাত্রলীগ-যুবলীগের ইন্ধনের অভিযোগ রিজভীর

favicon
ভোরের আলো ডেস্ক:
শ্রমিক আন্দোলনে ছাত্রলীগ-যুবলীগের ইন্ধনের অভিযোগ রিজভীর

সরকারের উদ্যোগকে পাশ কাটিয়ে পোশাকশ্রমিকদের আন্দোলনে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা মিশে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।


রোববার (১ নভেম্বর) বিকেলে নিম্ন আদালতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।


রিজভী বলেন, শ্রমিকদের আন্দোলনে মিশে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। এ ষড়যন্ত্র সম্পর্কে সরকার অবগত রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।


জুলাই সনদ নিয়ে বিএনপির অবস্থান


জুলাই সনদ ও গণভোটের রায় প্রসঙ্গে রিজভী বলেন, বিএনপি জুলাই সনদ বা গণভোটের রায় অস্বীকার করেনি। তবে সনদে থাকা যেসব বিষয়ে নোট অব ডিসেন্ট রয়েছে, সেগুলোর নিষ্পত্তি করতে হবে।


তিনি বলেন, এসব বিষয়ে সংসদে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে, লংমার্চ করে নয়।


বিরোধীদের বিরুদ্ধে গোপন সম্পর্কের অভিযোগ


বিএনপির এই নেতা অভিযোগ করেন, বিরোধীরা আওয়ামী লীগের সঙ্গে গোপন সম্পর্ক বজায় রেখে চলার চেষ্টা করছে। জামায়াতের ইতিহাস আত্মসমর্পণের বলেও মন্তব্য করেন তিনি।


রিজভী বলেন, বিএনপির দেশ ছেড়ে যাওয়ার কোনো সুযোগ নেই। উন্নত ও গণতান্ত্রিক দেশ গঠনে বিএনপি সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে বলেও জানান দলটির ভারপ্রাপ্ত মহাসচিব।