রাজনৈতিক শূন্যতা পূরণ করতেই বিরোধীদের লংমার্চ: রিজভী
যৌক্তিক কারণ ছাড়াই রাজনৈতিক শূন্যতা পূরণ করতে বিরোধী দল লংমার্চ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সরকারের ইতিবাচক রাজনীতি দেখে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিরোধীরা।
শনিবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর কেআইবি মিলনায়তনে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, জামায়াতে ইসলামী লংমার্চ করছে। তবে এই কর্মসূচির যৌক্তিকতা কী, তা জনগণের কাছে স্পষ্ট নয়। জ্বালানি সংকট বিএনপি তৈরি করেনি; আন্তর্জাতিকভাবে যুদ্ধ পরিস্থিতির কারণে এ সংকটের সৃষ্টি হয়েছে।
বিরোধী দলের কর্মসূচি প্রসঙ্গে বিএনপির এই নেতা অভিযোগ করেন, তাদের কোনো কর্মসূচি যখন জনমনে প্রভাব ফেলতে পারছে না, তখন জনপ্রিয় মন্ত্রীদের লক্ষ্য করে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানোর চেষ্টা করা হচ্ছে।
তিনি আরও বলেন, সরকারের ইতিবাচক রাজনৈতিক কর্মকাণ্ডের বিপরীতে জনগণকে বিভ্রান্ত করতেই বিরোধীরা এ ধরনের কর্মসূচি ও প্রচারণার আশ্রয় নিচ্ছে বলে তিনি মনে করেন।