শুক্রবার , ০১ মে ২০২৬
শুক্রবার , ০১ মে ২০২৬
হোমসারা দেশঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানি: তিনজন গ্রেফতার

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানি: তিনজন গ্রেফতার

favicon
ভোরের আলো ডেস্ক:
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানি: তিনজন গ্রেফতার

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে সংঘটিত ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের বিষয়ে বিস্তারিত এখনো জানানো হয়নি। পুলিশ জানিয়েছে, শিগগিরই এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য জানানো হবে।

ঘটনাটি ঘটে গত মঙ্গলবার রাতে, যখন ঢাকা থেকে রংপুরগামী আল ইমরান পরিবহনের একটি বাসে যাত্রীবেশে থাকা ডাকাতরা হামলা চালায়। এলেঙ্গা পার হওয়ার পরই তারা চালক, হেলপার এবং যাত্রীদের চোখ-মুখ বেঁধে ফেলে এবং হাত-পা রশি দিয়ে বেঁধে ফেলেন। এরপর যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নেয়।

এ সময় বাসে থাকা নারী যাত্রীদের সঙ্গেও অশালীন আচরণ করে ডাকাতদলের সদস্যরা।

ডাকাতরা পরে বাসটি ঘুরিয়ে নিয়ে যায় সাভারের আশুলিয়ায়। পুরো রাতজুড়ে একই রুটে বাসটি নিয়ে তারা কয়েকবার ঘুরপাক খায়। ভোরের দিকে টাঙ্গাইলের শিবপুর এলাকায় বাসটি ফেলে রেখে পালিয়ে যায়।

ঘটনার পরপরই ভুক্তভোগীদের পক্ষ থেকে টাঙ্গাইল সদর থানায় ডাকাতি ও শ্লীলতাহানির অভিযোগে মামলা দায়ের করা হয়।পুলিশ জানায়, মামলার তদন্তে অগ্রগতি হয়েছে এবং বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।