গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর, কার্যকর ৭ নভেম্বর থেকে
গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৭ নভেম্বর) থেকে নতুন বেতন-ভাতা কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি।
শনিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত গ্রাম পুলিশ মহাসমাবেশে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী।
ঘোষণা অনুযায়ী, গ্রাম পুলিশের প্রধানের মাসিক বেতন ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১১ হাজার টাকা করা হয়েছে। অন্যদিকে, গ্রাম পুলিশের সদস্যদের বেতন সাড়ে ৭ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে অবসর ভাতাও বাড়ানোর ঘোষণা দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি গ্রাম নিরাপদ থাকলে পুরো বাংলাদেশ নিরাপদ থাকবে। একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে গ্রাম পুলিশকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে।
তিনি আরও বলেন, শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে সামাজিক নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত করা সম্ভব নয়। এ ক্ষেত্রে গ্রাম পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।