৮ নভেম্বর কি সরকারি ছুটি? যা জানা গেল
আগামীকাল রবিবার (৮ নভেম্বর) সরকারি ছুটি কি না, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, দিনটি সাধারণ বা নির্বাহী আদেশের সরকারি ছুটি নয়। ফলে সরকারি-বেসরকারি অফিসসহ অধিকাংশ প্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম চলবে।
সরকারি ছুটির তালিকায় ৮ নভেম্বর হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামাপূজা উপলক্ষে ঐচ্ছিক ছুটি হিসেবে নির্ধারিত রয়েছে। নিয়ম অনুযায়ী, সংশ্লিষ্ট ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীরা কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে এদিন ঐচ্ছিক ছুটি ভোগ করতে পারবেন।
তবে সাধারণ সরকারি ছুটি না থাকায় সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের পাশাপাশি ব্যাংক ও বিমা প্রতিষ্ঠানও যথারীতি খোলা থাকবে।
অন্যদিকে, শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির সূচিতে ভিন্ন সিদ্ধান্ত রয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ২০২৬ সালের ছুটির তালিকা অনুযায়ী, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং ৮ নভেম্বর শ্যামাপূজা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী শ্যামাপূজা আগামীকাল রবিবার (৮ নভেম্বর) অনুষ্ঠিত হবে। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে সাধারণত শ্যামাপূজা বা কালীপূজা উদযাপন করা হয়।