বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
হোমসারা দেশমিরপুরে প্রকাশ্যে গুলি, ব্যবসায়ীর ২২ লাখ টাকা ছিনতাই

মিরপুরে প্রকাশ্যে গুলি, ব্যবসায়ীর ২২ লাখ টাকা ছিনতাই

favicon
ভোরের আলো ডেস্ক:
মিরপুরে প্রকাশ্যে গুলি, ব্যবসায়ীর ২২ লাখ টাকা ছিনতাই
প্রকাশ্যে গুলি চালানো হয় ব্যবসায়ীর ওপর। পড়ে আছেন আহত ব্যক্তি। অস্ত্র হাতে পালিয়ে যাচ্ছেন গুলি ছোড়া ব্যক্তি। ভিডিও থেকে নেওয়া

রাজধানীর মিরপুরে প্রকাশ্যে গুলি চালিয়ে এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীর কাছ থেকে ২২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে মিরপুর ১০ নম্বর এলাকায় এই ভয়াবহ ছিনতাইয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

গুলিতে আহত ব্যবসায়ী মো. মাহমুদুল ইসলাম (৫৫), মাহমুদ মানি এক্সচেঞ্জের মালিক। বর্তমানে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার পরপরই সেনাবাহিনী, পুলিশ এবং র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

আহত মাহমুদুল ইসলাম জানান, সকালে বাসা থেকে অফিসে যাওয়ার পথে মিরপুর স্টেডিয়ামের পাশের আব্দুল বাতেন সড়কে দুটি মোটরসাইকেলে আসা ৬ জন সশস্ত্র ছিনতাইকারী তাঁর পথরোধ করে। তারা প্রথমে টাকার জন্য হুমকি দেয়, টাকা না দেওয়ায় তাঁকে গুলি করে এবং সঙ্গে থাকা ২২ লাখ টাকা ছিনিয়ে নেয়।

স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ বিষয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজ্জাদ রুম্মন জানান, "দুর্বৃত্তদের গুলিতে এক ব্যবসায়ী আহত হয়েছেন। ঘটনার খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে উপস্থিত হই এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা করছি। প্রাথমিকভাবে জানা গেছে, তার কাছ থেকে ২২ লাখ টাকা ছিনতাই করা হয়েছে।"পুলিশ বলছে, ছিনতাইকারীদের গ্রেফতারে অভিযান চলছে।