রবিবার , ০৮ নভেম্বর ২০২৬
রবিবার , ০৮ নভেম্বর ২০২৬
হোম › বিশ্ব › হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হতে ডানা হোয়াইটকে প্রস্তাব ট্রাম্পের

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হতে ডানা হোয়াইটকে প্রস্তাব ট্রাম্পের

favicon
ভোরের আলো ডেস্ক:
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হতে ডানা হোয়াইটকে প্রস্তাব ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপের (ইউএফসি) প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডানা হোয়াইটকে নিয়োগ দিতে আগ্রহ প্রকাশ করেছেন। তবে ট্রাম্পের দেওয়া এই প্রস্তাবে রাজি হননি ডানা হোয়াইট বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।


শনিবার (৮ নভেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ডানা হোয়াইটকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি করার ইচ্ছার কথা জানান ট্রাম্প।


তবে ট্রাম্পের এই প্রস্তাবের বিষয়ে ডানা হোয়াইটের পক্ষ থেকে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, তিনি প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন।


উল্লেখ্য, ডানা হোয়াইট দীর্ঘদিন ধরে ইউএফসির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। আন্তর্জাতিক মিশ্র মার্শাল আর্ট অঙ্গনে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালনায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।