রবিবার , ০৮ নভেম্বর ২০২৬
রবিবার , ০৮ নভেম্বর ২০২৬
হোম › বিশ্ব › যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি, যুদ্ধ শুরু করলে ভয়াবহ পরিণতির সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি, যুদ্ধ শুরু করলে ভয়াবহ পরিণতির সতর্কবার্তা

favicon
ভোরের আলো ডেস্ক:
যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি, যুদ্ধ শুরু করলে ভয়াবহ পরিণতির সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তাপ্রধান মোহসেন রেজাই। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে দেশটিকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে।


সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের এই সচিব বলেন, ‘যুদ্ধ শুরু করুন, আর এর জবাবে ভয়াবহ আঘাতের মুখোমুখি হতে হবে।’


পোস্টে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বকে নিয়েও কটাক্ষ করেন রেজাই। তাঁর দাবি, যুদ্ধ ও নির্বাচনে পরাজিত হয়েছে যুক্তরাষ্ট্র।


রেজাইয়ের ভাষায়, ‘ভ্যান্স পরাজয় মেনে নিয়েছেন, রুবিও বিদায়ের পথে, হেগসেথকে শিগগিরই বরখাস্ত করা হতে পারে। আর সেন্টকমের কমান্ডার এখন পডকাস্টার!’


পোস্টের শেষাংশে মার্কিন প্রশাসনের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি বলেন, ‘তাহলে ওয়াশিংটনে ঠিক কাকে এই বার্তাটি পৌঁছে দিতে হবে?’