শুক্রবার , ০১ মে ২০২৬
শুক্রবার , ০১ মে ২০২৬
হোমসারা দেশসেনাবাহিনীর অভিযানে গ্রেফতার শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ

সেনাবাহিনীর অভিযানে গ্রেফতার শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ

favicon
ভোরের আলো ডেস্ক:
সেনাবাহিনীর অভিযানে গ্রেফতার শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ

দেশের দুই কুখ্যাত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন তার সহযোগী মোল্লা মাসুদকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (২৭ মে) কুষ্টিয়া শহরের কালীশংকরপুর এলাকায় প্রায় তিন ঘণ্টাব্যাপী শ্বাসরুদ্ধকর এক অভিযানে তাদের আটক করা হয়।

সেনাবাহিনী জানায়, বিকেল ৫টার দিকে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে তাদের গ্রেফতারের বিস্তারিত তথ্য জানানো হবে।

উল্লেখ্য, ২০০১ সালের ২৫ ডিসেম্বর তৎকালীন বিএনপি-জামায়াত সরকার যেসব ২৩ শীর্ষ সন্ত্রাসীর নাম প্রকাশ করেছিল, তাদের মধ্যে অন্যতম ছিলেন সুব্রত বাইন। তার বিরুদ্ধে এখনো ইন্টারপোলের রেড নোটিশ জারি রয়েছে এবং তাকে ধরিয়ে দিতে একসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুরস্কারও ঘোষণা করেছিল। সেই তালিকায় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদও ছিলেন।

প্রসঙ্গত, ১৯৯৭ সালের দিকে সুব্রত বাইন, তানভিরুল ইসলাম জয়, টোকাই সাগর, টিক্কা, সেলিম, চঞ্চল মোল্লা মাসুদ মিলে গঠন করেন ভয়ঙ্কর অপরাধী সংগঠন "সেভেন স্টার গ্রুপ" এই গ্রুপে একসঙ্গে কাজ করতে গিয়েই সুব্রত বাইন মোল্লা মাসুদের মধ্যে ঘনিষ্ঠ সখ্য গড়ে ওঠে।