অ্যাপেক সম্মেলনে দেখা মিলল পুতিনের ‘নিউক্লিয়ার ব্রিফকেস’
চীনে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (অ্যাপেক) সম্মেলনের মাঝেই দেখা মিলেছে রাশিয়ার বহুল আলোচিত ‘নিউক্লিয়ার ব্রিফকেস’। এ ঘটনার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে রুশ রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল ভেসতি।
ভিডিওতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক সহযোগীকে বিশেষ ব্রিফকেসটি বহন করতে দেখা যায়। ফুটেজ চলাকালে ওই সাংবাদিক ব্রিফকেসটির বিষয়ে জানতে চাইলে এর পরিচয় নিশ্চিত করা হয়।
মূলত যেকোনো পরিস্থিতিতে যেকোনো স্থান থেকে পারমাণবিক হামলার নির্দেশ দেওয়ার জন্য এ ধরনের বিশেষ ব্রিফকেস বহন করে থাকে পারমাণবিক শক্তিধর দেশগুলো। তবে এ ধরনের ব্রিফকেস সাধারণত ক্যামেরায় ধরা পড়ে না।
রাশিয়ার পারমাণবিক ব্রিফকেসটি ‘শেগেট’ নামে পরিচিত। সাধারণত দেশটির একজন নৌ-কর্মকর্তা এটি বহন করে থাকেন।
সূত্র: নিউজউইক ও আলজাজিরা।