এপেক সম্মেলন ও ত্রিপক্ষীয় বৈঠকে যোগ দিতে চীনে ট্রাম্প
এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) শীর্ষ সম্মেলন এবং চীনা নেতা শি জিনপিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নিতে চীনে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার (১৮ নভেম্বর) ট্রাম্পকে বহনকারী বিমান চীনে অবতরণ করলে রানওয়েতে তাকে স্বাগত জানান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
জানা গেছে, দক্ষিণ চীনের শেনজেন শহরে বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য ত্রিপক্ষীয় বৈঠকে পারমাণবিক নিরস্ত্রীকরণ, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি এবং আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে আলোচনা হতে পারে।
বেইজিং জানিয়েছে, ইরান ও ইউক্রেনের চলমান যুদ্ধ এবং গাজায় ইসরায়েলি হামলার প্রেক্ষাপটে বৈশ্বিক শান্তিসংক্রান্ত বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পাবে। চলতি বছরে এটি ট্রাম্প ও শি জিনপিংয়ের মধ্যে তৃতীয় সাক্ষাৎ।
বৈঠক প্রসঙ্গে ট্রাম্প বলেন, তারা পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা করবেন। এ ক্ষেত্রে অনেক কিছু অর্জনের সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।