বুধবার , ১৮ নভেম্বর ২০২৬
বুধবার , ১৮ নভেম্বর ২০২৬
হোম › বিশ্ব › ওয়াশিংটনে ইরানের সম্ভাব্য হামলার হুমকি গুরুত্বের সঙ্গে দেখছে যুক্তরাষ্ট্র

ওয়াশিংটনে ইরানের সম্ভাব্য হামলার হুমকি গুরুত্বের সঙ্গে দেখছে যুক্তরাষ্ট্র

favicon
ভোরের আলো ডেস্ক:
ওয়াশিংটনে ইরানের সম্ভাব্য হামলার হুমকি গুরুত্বের সঙ্গে দেখছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে ইরানের সম্ভাব্য হামলার হুমকিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে মার্কিন প্রশাসন। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের পক্ষ থেকে হামলার পরিকল্পনার খবর প্রকাশের পর বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে।


ইরানের বিরুদ্ধে তথাকথিত বোমা হামলার পরিকল্পনার অভিযোগ সামনে আসার পর এ বিষয়ে প্রতিক্রিয়া জানান ট্রাম্প। তিনি তেহরানকে সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো ধরনের হুমকি বাস্তবায়নের চেষ্টা করা হলে এর জন্য ইরানকে চরম মূল্য দিতে হবে।


ট্রাম্পের ভাষ্য, এমন শাস্তি দেওয়া হবে, যা এর আগে বিশ্বের অন্য কোনো দেশকে ভোগ করতে হয়নি। তিনি বলেন, ‘তাদের এমন মূল্য দিতে হবে, যা এর আগে অন্য কোনো দেশকে দিতে হয়নি। আমরা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। কারণ, তারা আসলে পাগল।’


ইরানের সম্ভাব্য হামলার পরিকল্পনা নিয়ে বিভিন্ন প্রতিবেদন প্রকাশের পর ট্রাম্পের এই বক্তব্য সামনে এসেছে। তবে বোমা হামলার পরিকল্পনা-সংক্রান্ত অভিযোগের পক্ষে তিনি কোনো বিস্তারিত প্রমাণ তুলে ধরেননি। এ ছাড়া প্রকাশিত তথ্যের স্বাধীনভাবে যাচাইয়ের বিষয়টিও তাঁর বক্তব্যে স্পষ্ট করা হয়নি।