শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
হোম › সারা দেশ › ফেনীতে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয় লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ

ফেনীতে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয় লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ

favicon
ভোরের আলো ডেস্ক:
ফেনীতে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয় লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ

ফেনীর ফুলগাজী উপজেলার নতুন মুন্সীরহাট এলাকায় গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয় লক্ষ্য করে বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। তবে এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।


বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার জগতপুর-আমজাদহাট সড়কের হাবুর টেক এলাকায় এ ঘটনা ঘটে।


গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক সরোয়ার মোর্শেদ জানান, ঘটনার সময় তিনি ও আরও ৬-৭ জন ব্যাংকের দোতলায় ঘুমিয়ে ছিলেন। হঠাৎ বিকট শব্দ শুনে তারা জেগে ওঠেন। এ সময় ‘ডাকাত-ডাকাত’ বলে চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।


তিনি আরও জানান, ঘটনার পর পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সকালে ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া ব্যাংকের আঞ্চলিক কার্যালয় পরিদর্শন করেন।


ফুলগাজী থানার ওসি মো. শাহীন মিয়া জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। চলতি পথে কেউ ককটেল জাতীয় একটি বস্তু ছুড়ে মারলেও এতে কোনো ক্ষতি হয়নি। ব্যাংক কর্তৃপক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।