বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › সারা দেশ › নম্বর সতর্কসংকেতে চট্টগ্রাম ও কক্সবাজারের নৌপথে যান চলাচল বন্ধ

নম্বর সতর্কসংকেতে চট্টগ্রাম ও কক্সবাজারের নৌপথে যান চলাচল বন্ধ

favicon
ভোরের আলো ডেস্ক:
নম্বর সতর্কসংকেতে চট্টগ্রাম ও কক্সবাজারের নৌপথে যান চলাচল বন্ধ

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের বিভিন্ন নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এ নিষেধাজ্ঞার আওতায় পর্যটনবাহী নৌযানও রয়েছে।


বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের জারি করা সতর্কবার্তার পরিপ্রেক্ষিতে বিআইডব্লিউটিএর চট্টগ্রাম দপ্তর এ নির্দেশনা জারি করে।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে চলাচলকারী পর্যটনবাহী নৌযানসহ চট্টগ্রাম-চরগজারিয়া, কুমিরা-গুপ্তছড়া, বাঁশখালী-কুতুবদিয়া, পেকুয়া-কুতুবদিয়া, কক্সবাজার-মহেশখালী, টেকনাফ-সেন্টমার্টিন ও নোয়াখালী-হাতিয়াসহ সংশ্লিষ্ট সব নৌপথে চলাচলকারী নৌযানের মালিক ও মাস্টারদের নির্দেশনা মেনে চলতে হবে।


সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বহাল থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব নৌপথে পর্যটনবাহী নৌযানসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।