বুধবার , ১৮ নভেম্বর ২০২৬
বুধবার , ১৮ নভেম্বর ২০২৬
হোম › সারা দেশ › চট্টগ্রাম-নাজিরহাট রুটে চালু হলো নতুন দুই জোড়া কমিউটার ট্রেন

চট্টগ্রাম-নাজিরহাট রুটে চালু হলো নতুন দুই জোড়া কমিউটার ট্রেন

favicon
ভোরের আলো ডেস্ক:
চট্টগ্রাম-নাজিরহাট রুটে চালু হলো নতুন দুই জোড়া কমিউটার ট্রেন

চট্টগ্রাম-নাজিরহাট রুটে যাত্রীসেবা বাড়াতে নতুন দুই জোড়া কমিউটার ট্রেন চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। দীর্ঘদিনের লোকাল ট্রেনের পরিবর্তে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন সাতটি কোচ নিয়ে যাত্রা শুরু করেছে নাজিরহাট কমিউটার-১, ২, ৩ ও ৪।


মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে নতুন ট্রেনসেবার উদ্বোধন করেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।


উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, রেলওয়ের সক্ষমতা বাড়াতে সরকার নতুন কোচ ও লোকোমোটিভ কেনার উদ্যোগ নিয়েছে। এসব নতুন কোচ ও লোকোমোটিভ যুক্ত হলে ভবিষ্যতে রেলের যাত্রীসেবা দ্বিগুণ হবে।


রেলওয়ে সূত্রে জানা গেছে, নতুন কমিউটার ট্রেনগুলোতে মোট ৩৩৪টি আসন রয়েছে। পাশাপাশি যাত্রীদের সুবিধার জন্য থাকছে পাওয়ার কার ও শৌচাগার। তবে আধুনিক সুযোগ-সুবিধার পাশাপাশি নতুন ট্রেনের ভাড়াও বাড়ানো হয়েছে। এসব ট্রেনে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ২০ টাকা।