বুধবার , ১৮ নভেম্বর ২০২৬
বুধবার , ১৮ নভেম্বর ২০২৬
হোম › সারা দেশ › খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা

খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা

favicon
ভোরের আলো ডেস্ক:
খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা

খুলনা সিটি করপোরেশনের নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তবে ভবনের সিঁড়িতে নিক্ষেপ করা বোমাটি থেকে আগুন ছড়িয়ে পড়েনি। রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।


পুলিশ জানায়, একটি মোটরসাইকেলে করে দুই যুবক নগর ভবনের সামনে আসে। পরে তারা ভবনের সিঁড়ি লক্ষ্য করে পেট্রোল বোমাটি নিক্ষেপ করে। তবে সেখানে কাঠ বা কাগজের মতো কোনো দাহ্য পদার্থ না থাকায় আগুন ছড়িয়ে পড়তে পারেনি। কিছুক্ষণ জ্বলার পর আগুন নিজে থেকেই নিভে যায়।


ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করেন এবং বিভিন্ন আলামত সংগ্রহ করেন।


পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িতদের পরিচয় শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।