বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › সারা দেশ › ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দল নেতা খুনের ঘটনায় পিটুনিতে আরেকজন নিহত

ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দল নেতা খুনের ঘটনায় পিটুনিতে আরেকজন নিহত

favicon
ভোরের আলো ডেস্ক:
ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দল নেতা খুনের ঘটনায় পিটুনিতে আরেকজন নিহত

ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতা সুরুজ জামান হত্যার ঘটনায় মেহেদী হাসান নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তিনি বাড়েরা মসজিদ মার্কেট এলাকার বাসিন্দা। এ ছাড়া তিনি নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের নিষিদ্ধ যুবলীগের সভাপতির ভাই।


সোমবার (১৬ নভেম্বর) ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।


পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় নগরীর মধ্য বাড়েরা এলাকায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সুরুজ জামানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে তাঁর মৃত্যু হয়।


এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাইপাস এলাকায় অবরোধ করেন। একপর্যায়ে উত্তেজিত জনতা মেহেদীর বাড়িঘরে ভাঙচুর চালায়।


পরে গভীর রাতে মেহেদীকে ধরে এনে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।