চট্টগ্রামে জেলেপল্লীতে আগুন, পুড়ল ৩০ ঝুপড়িঘর
চট্টগ্রামের কাট্টলী রাসমণি ঘাট এলাকায় অগ্নিকাণ্ডে জেলেপল্লীর প্রায় ৩০টি ঝুপড়িঘর পুড়ে গেছে। সোমবার (১৬ নভেম্বর) বেলা ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই ঘাট এলাকায় থাকা ছোট ছোট প্রায় ৩০টি ঝুপড়িঘর পুড়ে যায়।
এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।
তবে আগুন লাগার কারণ এবং অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।