পার্লামেন্টে আইন করে আওয়ামী লীগকে ‘জাতীয় শয়তান’ ঘোষণা করা উচিত: রিজভী
আওয়ামী লীগকে ‘জাতীয় শয়তান’ আখ্যা দিয়ে দলটির নেতাকর্মীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, তাদের মধ্যে মানবতা ও ভালোবাসা নেই। রাজনীতি বলতে তারা মানুষ হত্যা এবং বিরোধীদের ধ্বংস করাকেই বোঝে।
রোববার (২২ নভেম্বর) স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, পার্লামেন্টে আইন করা উচিত, আওয়ামী লীগ জাতীয় শয়তান। এখন থেকে তাদের জাতীয় শয়তান হিসেবে বিবেচনা করা হবে। শয়তানের কোথাও কোনো জায়গা নেই।
তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ সত্য, ন্যায় ও ন্যায়বিচারের পক্ষে। যারা জনগণের সঙ্গে শত্রুতা করেছে এবং জনগণের কাছে জাতীয় শয়তান হিসেবে বিবেচিত, তাদের দেশে নতুন করে রাজনীতি করার সুযোগ নেই।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, যারা অপরাধ করছে, আগুন লাগাচ্ছে, সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে এবং ককটেল ও বোমা বিস্ফোরণ ঘটাচ্ছে, তাদের আইনের আওতায় এনে আইনসম্মতভাবে বিচার করা হবে।
তিনি বলেন, সরকারপ্রধান তারেক রহমান চাইলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে সবাইকে নিষ্ঠুরভাবে দমন করতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। যারা অপরাধ করছে এবং মানুষের রক্ত চুষে নিচ্ছে, সেই রক্তচোষাদের আইনের আওতায় এনে বিচার করা প্রয়োজন।
রিজভী আরও বলেন, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্বেচ্ছাসেবক দলের সদস্যরা রাস্তায় রাস্তায় পাহারা দেবেন, যাতে জাতীয় শয়তানদের চলাচলের ওপর নজর রাখতে পারেন। তাদের উদ্দেশ্য ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালানো।
তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ ১৭ বছর ধরে বিপুল অর্থ উপার্জন করেছে। এমনকি দলটির ওয়ার্ড পর্যায়ের নেতাদেরও অর্থের অভাব নেই।