রবিবার , ২২ নভেম্বর ২০২৬
রবিবার , ২২ নভেম্বর ২০২৬
হোম › রাজনীতি › সন্ত্রাস নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ, স্বরাষ্ট্রমন্ত্রীর দায় রয়েছে: গোলাম পরওয়ার

সন্ত্রাস নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ, স্বরাষ্ট্রমন্ত্রীর দায় রয়েছে: গোলাম পরওয়ার

favicon
ভোরের আলো ডেস্ক:
সন্ত্রাস নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ, স্বরাষ্ট্রমন্ত্রীর দায় রয়েছে: গোলাম পরওয়ার

সন্ত্রাস নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর দায় রয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।


শনিবার (২১ নভেম্বর) দুপুরে দেশব্যাপী নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে রাজধানীর বায়তুল মোকাররমে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এ অভিযোগ করেন।


মিয়া গোলাম পরওয়ার বলেন, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি দেশে আসার ঘোষণা দিয়েছেন, নেতারা নানা ঘোষণা দিচ্ছেন। এরই অংশ হিসেবে গোপালগঞ্জকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হচ্ছে।


তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ মানবতাবিরোধী অপরাধে জড়িত এবং গণহত্যা চালিয়েছে। তারা ইসলামী দলগুলোকে জঙ্গিবাদ বলে আখ্যায়িত করে। কিন্তু গোপালগঞ্জে যা ঘটেছে, সেটিই প্রকৃত জঙ্গিবাদ।


জামায়াতের এই নেতা আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া জাতীয় ঐক্য গড়ে উঠবে না। গণভোটের রায় মেনে নিলে ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ হবে।