বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › রাজনীতি › ভারত থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে পতিত ফ্যাসিবাদ: রিজভী

ভারত থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে পতিত ফ্যাসিবাদ: রিজভী

favicon
ভোরের আলো ডেস্ক:
ভারত থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে পতিত ফ্যাসিবাদ: রিজভী

ভারত থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে পতিত ফ্যাসিবাদ—এমন অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।


বুধবার (১৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ অভিযোগ করেন।


রিজভী বলেন, বাংলাদেশের দীর্ঘ সংগ্রামের ইতিহাস রয়েছে। ভারতে বসে উসকানি দিয়ে এবং বোমাবাজি করে এ জাতিকে দমিয়ে রাখা যাবে না। দেশের মানুষের রক্তের দাগ এখনো শুকায়নি।


তিনি আরও বলেন, যিনি আওয়ামী লীগ গঠন করেছিলেন, সেই মওলানা ভাসানীকেই আওয়ামী লীগের নেতারা একসময় ভারতের চর বলে আখ্যায়িত করেছিলেন। অথচ এখন ভারতের মাটিতে বসেই বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য উসকানি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।


রিজভীর দাবি, তাদের কর্মীরা থানা, পুলিশের গাড়ি ও বিএনপি নেতাদের বাড়িতে আগুন দিচ্ছে। পাশাপাশি বিভিন্ন গলি থেকে বোমা নিক্ষেপ এবং বাসে অগ্নিসংযোগের ঘটনাও ঘটাচ্ছে। অন্যদিকে তাদের নেতারা কলকাতা ও দিল্লিতে ফ্ল্যাট কিনছেন বলে মন্তব্য করেন তিনি।


আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সমালোচনা করে রিজভী বলেন, ব্যাংক লুটপাট ও বাপের জমিদারি উদ্ধারের জন্য টোকাইদের দিয়ে বোমাবাজি করিয়ে আবার ক্ষমতায় ফেরার চেষ্টা করছেন শেখ হাসিনা।


উল্লেখ্য, আলোচনা সভাটি মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয়।