বুধবার , ১৮ নভেম্বর ২০২৬
বুধবার , ১৮ নভেম্বর ২০২৬
হোম › রাজনীতি › পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে আবারও ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে আবারও ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

favicon
ভোরের আলো ডেস্ক:
পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে আবারও ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে দেশের জনগণ আবারও ফুঁসে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আওয়ামী লীগের নৈরাজ্য ও বোমাবাজি প্রতিহত করতে দেশবাসী ঐক্যবদ্ধ রয়েছে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।


সোমবার (১৬ নভেম্বর) প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব মন্তব্য করেন রিজভী।


তিনি বলেন, পার্শ্ববর্তী দেশ থেকে মদদ নিয়ে ফ্যাসিস্টরা আবারও ক্ষমতায় আসতে চায়। তবে দেশের মানুষ শেখ হাসিনাকে আর বাংলাদেশে দেখতে চায় না।


বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, পতিত স্বৈরাচারীরা দেশে প্রবেশের চেষ্টা করলে ৩৬ জুলাইয়ের মতো আবারও তাদের দেশ থেকে বিতাড়িত করা হবে।


দলের সাংগঠনিক অবস্থার বিষয়ে রিজভী বলেন, যারা জীবন বাজি রেখে দলের জন্য কাজ করেছেন, তারা দলের দায়িত্বে থাকলে দল সঠিকভাবে পরিচালিত হবে।