দুই সপ্তাহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেলে আইনশৃঙ্খলা ঠিক করার ঘোষণা আসিফ মাহমুদের
দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করে দেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘না পারলে ২ সপ্তাহের জন্য আমাকে হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি।’
রাজনীতিসংশ্লিষ্ট মহলের ধারণা, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে ইঙ্গিত করেই এ পোস্ট দিয়েছেন আসিফ মাহমুদ। তবে পোস্টে তিনি কারও নাম উল্লেখ করেননি।
এদিকে, তাঁর পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। মন্তব্যের ঘরে অনেকে স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করেছেন। আবার কেউ কেউ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে ১৮ মাস দায়িত্ব পালনকালে আসিফ মাহমুদ কী পদক্ষেপ নিয়েছিলেন, তা নিয়েও প্রশ্ন তুলেছেন।