বুধবার , ১৮ নভেম্বর ২০২৬
বুধবার , ১৮ নভেম্বর ২০২৬
হোম › রাজনীতি › পূর্ব লন্ডনে এনসিপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ৫

পূর্ব লন্ডনে এনসিপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ৫

favicon
ভোরের আলো ডেস্ক:
পূর্ব লন্ডনে এনসিপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ৫

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


সোমবার (১৬ নভেম্বর) স্থানীয় সময় রাত ১০টার দিকে রমফোর্ডে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে দেওয়া নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান শেষে মেফেয়ার ভেন্যুর সামনে এ সংঘর্ষ হয়।


খবরে বলা হয়েছে, আহত ব্যক্তিদের লন্ডনের কিংস কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনার পর তাঁদের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান নাহিদ ইসলাম।


এদিকে, নিজের ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম অভিযোগ করেন, আওয়ামী লীগের পলাতক ও উগ্র কর্মীরা সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়া ব্যক্তিদের ওপর হামলা চালিয়েছে। তিনি এ ঘটনার নিন্দা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।


পাশাপাশি হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।