বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › রাজনীতি › রক্তাক্ত লাশের ওপর দিয়ে ফ্যাসিস্টরা আবার ক্ষমতায় ফিরতে চায়: রিজভী

রক্তাক্ত লাশের ওপর দিয়ে ফ্যাসিস্টরা আবার ক্ষমতায় ফিরতে চায়: রিজভী

favicon
ভোরের আলো ডেস্ক:
রক্তাক্ত লাশের ওপর দিয়ে ফ্যাসিস্টরা আবার ক্ষমতায় ফিরতে চায়: রিজভী

রক্তাক্ত লাশের ওপর দিয়ে ফ্যাসিস্টরা আবারও ক্ষমতায় ফিরতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি অভিযোগ করে বলেন, তারা আবারও হত্যার রাজনীতি শুরু করেছে। দেশে নতুন করে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে।


বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালির আগে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।


রিজভী বলেন, ভিন্নমতের রাজনৈতিক দলের নেতাকর্মীদের দমন করা হয়েছিল। গুম, খুন ও ক্রসফায়ার ছিল ফ্যাসিস্টদের রাজনৈতিক চরিত্র। এখন তারা রক্তাক্ত লাশের ওপর দিয়ে আবারও ক্ষমতায় ফিরে আসতে চায়।


শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, পাঠ্যসূচিতে একটি রাজনৈতিক দল ও তার নেতার ইতিহাসকে প্রাধান্য দেওয়া হয়েছিল। অন্য নেতাদের ছোট করে দেখানো হয়েছে।


তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকেও খাটো করে দেখানো হয়েছিল। সত্য ইতিহাস আড়াল করে শিক্ষার্থীদের সামনে মিথ্যা ইতিহাস তুলে ধরা হয়েছিল।