শুক্রবার , ০১ মে ২০২৬
শুক্রবার , ০১ মে ২০২৬
হোমসারা দেশনরসিংদীতে নারী যাত্রীকে ধর্ষণ: রাইড শেয়ার চালক শাহপরান গ্রেফতার

নরসিংদীতে নারী যাত্রীকে ধর্ষণ: রাইড শেয়ার চালক শাহপরান গ্রেফতার

favicon
ভোরের আলো ডেস্ক:
নরসিংদীতে নারী যাত্রীকে ধর্ষণ: রাইড শেয়ার চালক শাহপরান গ্রেফতার

নরসিংদীতে রাইড শেয়ার মোটরসাইকেলের এক নারী যাত্রীকে ধর্ষণের মামলায় অভিযুক্ত চালককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম শাহপরান (৩০)। তিনি ঢাকার কেরানীগঞ্জ থানার তারানগর বটতলী (দক্ষিণ পাড়া) এলাকার বাসিন্দা।


গত শনিবার (৩১ মে) মধ্যরাতে কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেফতার করে পলাশ থানা পুলিশ। পরদিন রোববার (১ জুন) তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে, শাহপরান ধর্ষণের কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।


নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনোয়ার হোসেন জানান, গত ২৮ মে বিকেলে রাজধানীর শ্যামলীতে চিকিৎসকের কাছে যাওয়ার জন্য মিরপুর-১২ থেকে রাইড শেয়ারে মোটরসাইকেলে উঠেছিলেন ওই নারী। রাত সোয়া ৯টার দিকে চালক তাকে নিয়ে যান নরসিংদীর পলাশ উপজেলার পাঁচদোনা-টঙ্গী মহাসড়কের পাশে একটি নির্জন স্থানে, যেখানে তিনি ওই নারীকে ধর্ষণ করেন।


এসময় নারীর সঙ্গে থাকা নগদ অর্থ ছিনিয়ে নেন এবং তাকে হত্যার হুমকি দিয়ে বিকাশের মাধ্যমে তার পরিবারের কাছ থেকেও অর্থ আদায় করেন শাহপরান।


ঘটনার পর ভুক্তভোগী নারী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।


পরদিন ২৯ মে ওই নারী বাদী হয়ে শাহপরানকে প্রধান আসামি এবং অজ্ঞাত আরও দুই সহযোগীকে অভিযুক্ত করে পলাশ থানায় একটি ধর্ষণ ও ছিনতাইয়ের মামলা দায়ের করেন।


ঘটনার পর থেকে পুলিশের বিভিন্ন ইউনিট সাঁড়াশি অভিযান চালিয়ে অবশেষে শনিবার রাতে শাহপরানকে গ্রেফতার করে। পরে তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয় বলে নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন।