শুক্রবার , ০১ মে ২০২৬
শুক্রবার , ০১ মে ২০২৬
হোমসারা দেশবাসাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, নিহত বাবা ও দুই ছেলে

বাসাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, নিহত বাবা ও দুই ছেলে

favicon
ভোরের আলো ডেস্ক:
বাসাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, নিহত বাবা ও দুই ছেলে

টাঙ্গাইলের বাসাইল উপজেলার করাতিপাড়া বাইপাস এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে মাইক্রোবাসের ধাক্কায় এক পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।


মঙ্গলবার (৩ জুন) সকাল ৯টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—শেরপুর সদর উপজেলার আমজাদ হোসেন এবং তার দুই ছেলে আতুল ও অতুল। বিষয়টি নিশ্চিত করেছেন বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন।


পুলিশ জানায়, ঈদ উপলক্ষে ঢাকা থেকে শেরপুরের গ্রামের বাড়িতে যাচ্ছিলেন তারা। করটিয়া এলাকায় পৌঁছে নাস্তা করার জন্য বিরতি নিতে চান। এ সময় করাতিপাড়া বাইপাস এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয় তাদের মাইক্রোবাসটি। ঘটনাস্থলেই আমজাদ হোসেন ও তার দুই ছেলে মারা যান।


নিহতদের মরদেহ উদ্ধার করে টাঙ্গাইলের জামুর্কি হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।