শুক্রবার , ০১ মে ২০২৬
শুক্রবার , ০১ মে ২০২৬
হোমসারা দেশতাপমাত্রা বাড়ছে, সপ্তাহের মাঝামাঝি হতে পারে ভারী বর্ষণ

তাপমাত্রা বাড়ছে, সপ্তাহের মাঝামাঝি হতে পারে ভারী বর্ষণ

favicon
ভোরের আলো ডেস্ক:


তিন বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে চলেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই তাপপ্রবাহ আগামী ২৪ ঘণ্টা অব্যাহত থাকতে পারে এবং সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।


রবিবার (৮ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক ও আংশিক মেঘলাভাবে থাকতে পারে।


সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত চট্টগ্রাম ও সিলেটের কিছু কিছু জায়গায়, এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশালের দু-এক স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময় দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

বুধবার ও বৃহস্পতিবার চট্টগ্রাম ও সিলেটের অধিকাংশ এলাকায় এবং অন্যান্য বিভাগে কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে। একইসঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে দিনের ও রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।