বুধবার , ২৬ আগস্ট ২০২৬
বুধবার , ২৬ আগস্ট ২০২৬
হোমসারা দেশএনটিআরসিএ লংমার্চে পুলিশের সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ

এনটিআরসিএ লংমার্চে পুলিশের সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ

favicon
ভোরের আলো ডেস্ক:
এনটিআরসিএ লংমার্চে পুলিশের সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ

আজ রবিবার দুপুর দেড়টার দিকে রাজধানীতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিয়োগপ্রত্যাশীদের ‘লংমার্চ টু সচিবালয়’ কর্মসূচি চলাকালে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।


প্রত্যক্ষদর্শীরা জানান, নিয়োগপ্রত্যাশীরা পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয়ের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের থামাতে পাঁচটিরও বেশি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং লাঠিচার্জ করে।


এতে মুহূর্তেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় বেশ কয়েকজন আহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।


যদিও পুলিশের বাধা ও দমন-পীড়নের পরও আন্দোলনকারীরা ব্যারিকেডের সামনে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।


এর আগে নিয়োগপ্রত্যাশীরা সচিবালয়ের দিকে ‘লংমার্চ’ কর্মসূচির ঘোষণা দেন।


উল্লেখ্য, গত ৮ জুন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) একটি গণবিজ্ঞপ্তি জারি করে বাংলাদেশ সচিবালয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’ এবং আশপাশের এলাকায় যেকোনো ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ ঘোষণা করেছিল।