আখাউড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিল্পী বেগম (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (১৬ জুন) সন্ধ্যায় উপজেলার মনিয়ন্ধ ইউনিয়নের উত্তর পাড়ায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শিল্পী বেগম ওই গ্রামের বাসিন্দা ও ইরাকপ্রবাসী জলফু মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিল্পী বেগমের ছেলে ওয়াসিম প্রবাসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ উপলক্ষে তিনি বাড়িতে ছেলের কাপড় ইস্ত্রি করছিলেন। এ সময় হঠাৎ বৈদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরিবারের সদস্যরা দ্রুত তাকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।