মঙ্গলবার , ২০ অক্টোবর ২০২৬
মঙ্গলবার , ২০ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত ১০

ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত ১০

favicon
ভোরের আলো ডেস্ক:
ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত ১০

ঝিনাইদহের শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার (১৬ জুন) সকালে উপজেলার নাকোইল বাজারে এই ঘটনা ঘটে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাকোইল গ্রামের মহিউদ্দিন এবং শহিদুল ইসলাম ওরফে সুরমান মণ্ডলের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরেই আধিপত্য নিয়ে দ্বন্দ্ব চলছিল। এই উত্তেজনা আরও বেড়ে যায় রোববার (১৫ জুন) বিকেলে, যখন মহিউদ্দিনের সমর্থক মিঠু ও সুরমান মণ্ডলের সমর্থক বিপুলের মধ্যে কথাকাটাকাটি হয়।


এরই জেরে সোমবার সকালে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন।


সংঘর্ষের খবর পেয়ে শৈলকুপা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


শৈলকুপা থানার উপ-পরিদর্শক (এসআই) সম্রাট জানান, “তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছি এবং এলাকায় অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।