বুধবার , ২৬ আগস্ট ২০২৬
বুধবার , ২৬ আগস্ট ২০২৬
হোমসারা দেশফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

favicon
ভোরের আলো ডেস্ক:
ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু
প্রতীকী ছবি


দিনাজপুরের ফুলবাড়ীতে পিকআপ ভ্যানের চাপায় মোটরসাইকেলে থাকা দুই আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ জুন) সকালে উপজেলার ডাঙ্গাপাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন—কাহারোল উপজেলার জগন্নাথপুর রামপুর গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে সাজু ইসলাম (৩২) এবং একই উপজেলার মোতালেব হোসেন (৩৩)।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৭টার দিকে বৃষ্টির মধ্যে সাজু ও মোতালেব মোটরসাইকেলযোগে দিনাজপুর শহর থেকে ফুলবাড়ীর দিকে যাচ্ছিলেন। ডাঙ্গাপাড়া এলাকায় পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তাদের মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং গুরুতর আহত অবস্থায় অন্যজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তারও মৃত্যু ঘটে।


ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মহিব্বুল বলেন, “পিকআপটি জব্দ করা হয়েছে, প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”