দেশে করোনায় ফের মৃত্যু, শনাক্তের হার ৫.৭৭%
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৮ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে।
মঙ্গলবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদফতর প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় ৩১২টি নমুনা পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে ১৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৫ দশমিক ৭৭ শতাংশ।
এই নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৮৭৬ জনে। আর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৫০৬ জনে।
এর আগের দিন সোমবার (১৬ জুন) ২৫ জনের করোনা শনাক্ত এবং একজনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর।
উল্লেখ্য, দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ, আর প্রথম মৃত্যুর ঘটনা ঘটে একই বছরের ১৮ মার্চ।
আরও পড়ুন: দেশে আবারও করোনার প্রাদুর্ভাব বাড়ছে, প্রস্তুতি নিয়ে সতর্ক করল স্বাস্থ্য বিভাগ।