বুধবার , ২৬ আগস্ট ২০২৬
বুধবার , ২৬ আগস্ট ২০২৬
হোমসারা দেশডাকাতদলের হামলায় প্রাণ গেল পান চাষির, ভাই ছুরিকাঘাতে আহত

ডাকাতদলের হামলায় প্রাণ গেল পান চাষির, ভাই ছুরিকাঘাতে আহত

favicon
ভোরের আলো ডেস্ক:
ডাকাতদলের হামলায় প্রাণ গেল পান চাষির, ভাই ছুরিকাঘাতে আহত

কক্সবাজারের উখিয়ার জালিয়া পালং ইউনিয়নের নুরারডেইল পাহাড়ি এলাকায় ডাকাতদের গুলিতে নুরুল আমিন বাবলু (পান চাষি) নামের একজন নিহত হয়েছেন। একই ঘটনায় ছুরিকাঘাতে আহত হয়েছেন তার ভাই হাসান।


সোমবার (২৩ জুন) রাতের এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্বজনদের বরাতে জানা যায়, ঘটনার সময় পরিবারের সদস্যরা পান বাজারজাত করার প্রস্তুতি নিচ্ছিলেন। হঠাৎ ৭-৮ জনের একটি সশস্ত্র ডাকাতদল ঘরে ঢুকে পড়ে এবং পরিবারের নারীদের স্বর্ণালঙ্কার লুট করে। এরপর ডাকাতরা পাশের ঘরে নুরুলের ভাই হাসানসহ সবাইকে আটকে রাখে।


কিছুক্ষণ পর নুরুল আমিন বাইরে থেকে এসে ডাকাডাকি করলে ডাকাতরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় তাকে বাঁচাতে গেলে হাসানকে ছুরিকাঘাত করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় দুই ভাইকে হাসপাতালে নেয়া হলে পথেই নুরুল আমিন মারা যান।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।