শুক্রবার , ০১ মে ২০২৬
শুক্রবার , ০১ মে ২০২৬
হোমস্বাস্থ্যদুই বছরের শিশুসহ ২৪ ঘণ্টায় এক ডেঙ্গু রোগীর মৃত্যু, ভর্তি ২৬২ জন

দুই বছরের শিশুসহ ২৪ ঘণ্টায় এক ডেঙ্গু রোগীর মৃত্যু, ভর্তি ২৬২ জন

favicon
ভোরের আলো ডেস্ক:

গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই বছর বয়সী এক শিশু মারা গেছেন। একই সময়কালীন সময়ে আরও ২৬২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।


শনিবার (২৮ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রাপ্ত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।


মৃত শিশুটি বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।


প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু রোগীর মধ্যে বরিশালের হাসপাতালগুলোতে সর্বোচ্চ ১৪১ জন ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকা মহানগরের হাসপাতালে ৪৮ জন, চট্টগ্রাম বিভাগে ৪০ জন, ঢাকা বিভাগে ১৮ জন, খুলনা ও ময়মনসিংহ বিভাগে যথাক্রমে ৬ জন এবং সিলেট বিভাগে ৩ জন ভর্তি হয়েছেন।


এই বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪১ জনের মৃত্যু হয়েছে। মারা গেছেন ২৩ জন পুরুষ ও ১৮ জন নারী। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯,৪৮৪ জনে।