শুক্রবার , ০১ মে ২০২৬
শুক্রবার , ০১ মে ২০২৬
হোমস্বাস্থ্যদেশে করোনায় নতুন শনাক্ত ২১

দেশে করোনায় নতুন শনাক্ত ২১

favicon
ভোরের আলো ডেস্ক:
দেশে করোনায় নতুন শনাক্ত ২১

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ২১ জনের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। তবে এই সময়ে কারও মৃত্যু হয়নি।


রোববার (২৯ জুন) সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ে ৩৮৪টি নমুনা পরীক্ষা করে এসব তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর। এতে দেখা গেছে, প্রতি ১০০টি নমুনার মধ্যে প্রায় ৫.৪৭ শতাংশ নমুনায় করোনা পজিটিভ এসেছে।


স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২০২০ সালের ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যুর পর থেকে এ পর্যন্ত মোট ২৯ হাজার ৫২১ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত মারা গেছেন ২২ জন।


চলতি বছরে মোট ৫৬৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। আর সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ১১৪ জনে।


করোনাভাইরাসের সংক্রমণ বর্তমানে স্থিতিশীল থাকলেও, জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্কতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন।