শুক্রবার , ০১ মে ২০২৬
শুক্রবার , ০১ মে ২০২৬
হোমস্বাস্থ্যবরগুনায় ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ২৮, অধিকাংশই সদর উপজেলার

বরগুনায় ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ২৮, অধিকাংশই সদর উপজেলার

favicon
ভোরের আলো ডেস্ক:
বরগুনায় ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ২৮, অধিকাংশই সদর উপজেলার

বৃহস্পতিবার (৩ জুলাই) বরগুনা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে বরগুনা সদর উপজেলায় ৬৫ জন, আমতলী ৪ জন, বেতাগী ২ জন, বামনা ৪ জন, পাথরঘাটায় ১০ জন এবং তালতলী ২ জন আক্রান্ত হয়েছেন।



এছাড়া জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ২৩৬ জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ১৮১ জন, আমতলী উপজেলায় ৫ জন, বেতাগীতে ৩ জন, বামনায় ২০ জন, পাথরঘাটায় ১৩ জন এবং তালতলী উপজেলায় ১৪ জন চিকিৎসাধীন।



জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের মধ্যে সদর উপজেলায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৬৬ জন, তালতলী উপজেলায় ৪৪ জন, বামনা উপজেলায় ৮৯ জন, বেতাগী উপজেলায় ৩৩ জন, আমতলী উপজেলায় ৩৭ জন এবং পাথরঘাটা উপজেলায় ১৩৬ জন।


আরও পড়ুন: এক দিনের ব্যবধানে ডেঙ্গু আক্রান্ত বাড়ল, মৃত্যু ১


অন্যদিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ২৮ জনের মধ্যে ২৪ জনের বাড়ি বরগুনা সদর উপজেলায় এবং একজনের বাড়ি পাথরঘাটা উপজেলায় এবং ৩ জনের বাড়ি বেতাগী উপজেলায়।


এ বিষয়ে বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, `দিন যত বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ততই বাড়ছে। কিছুতেই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা নিয়ন্ত্রণে আসছে না। এমনিতেই এখন আমাদের চিকিৎসা সেবা প্রদান করতে বেগ পেতে হচ্ছে। এরকম পরিস্থিতি চলতে থাকলে সবকিছুই নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।’ 


এসময় তিনি স্থানীয়দের সচেতন হওয়ার পাশাপাশি ব্যাপক পরিসরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং মশক নিধন কার্যক্রম পরিচালনার তাগিদ দেন।