রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › সিরাজগঞ্জে ভয়াবহ দুর্ঘটনা, চিকিৎসার পথে প্রাণ গেল বাবা ও ছেলের

সিরাজগঞ্জে ভয়াবহ দুর্ঘটনা, চিকিৎসার পথে প্রাণ গেল বাবা ও ছেলের

favicon
ভোরের আলো ডেস্ক:
সিরাজগঞ্জে ভয়াবহ দুর্ঘটনা, চিকিৎসার পথে প্রাণ গেল বাবা ও ছেলের

সিরাজগঞ্জের সলঙ্গায় দ্রুতগতির ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী—বাবা ও ছেলে—নিহত হয়েছেন।

মঙ্গলবার (৮ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গার চড়িয়া মধ্যপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন সলঙ্গা ইউনিয়নের পুরনা বেড়া গ্রামের আব্দুল মান্নান খন্দকার (৭০) ও তার ছেলে জুয়েল খন্দকার (৩৫)। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার বড় ছেলে রাসেল খন্দকার।


হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ জানান, আব্দুল মান্নান তার দুই ছেলেকে নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় করে চিকিৎসার উদ্দেশ্যে শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। পথে বনপাড়াগামী একটি দ্রুতগতির ট্রাক তাদের অটোরিকশাটিকে চাপা দেয়।


ঘটনাস্থলেই আব্দুল মান্নান ও জুয়েল মারা যান। স্থানীয়রা আহত রাসেলকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।


ঘটনার বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং নিহতদের মরদেহ শিগগিরই পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি।