বুধবার , ২৬ আগস্ট ২০২৬
বুধবার , ২৬ আগস্ট ২০২৬
হোমসারা দেশহিমছড়ি সৈকতে গোসলে নেমে প্রাণ গেল ১ জনের, নিখোঁজ ২

হিমছড়ি সৈকতে গোসলে নেমে প্রাণ গেল ১ জনের, নিখোঁজ ২

favicon
ভোরের আলো ডেস্ক:
হিমছড়ি সৈকতে গোসলে নেমে প্রাণ গেল ১ জনের, নিখোঁজ ২

কক্সবাজারের হিমছড়ি সমুদ্র সৈকতে গোসলে নেমে এক পর্যটকের মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছেন আরও দুজন।

মঙ্গলবার (৮ জুলাই) ভোরে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।


বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম। তিনি জানান, ভোরে ৫ জন পর্যটক হিমছড়ি সৈকতে ঘুরতে যান। তাদের মধ্যে ৩ জন গোসলে নামলে হঠাৎ স্রোতের টানে তারা ভেসে যান।


স্থানীয়রা উদ্ধারের চেষ্টা চালায় এবং একজনের মরদেহ উদ্ধার করা হয়। তবে বাকি ২ জন এখনও নিখোঁজ।


খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছেছে, তবে উত্তাল সমুদ্রের কারণে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানান অতিরিক্ত ম্যাজিস্ট্রেট।


নিহত ও নিখোঁজদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।